ঢাকাMonday , 10 August 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ার সাগরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৭ ঘর, ক্ষতি ২ কোটি টাকার বেশি

Link Copied!

হানিফ উদ্দিন সাকিবহাতিয়া প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হোটেল, গুদামঘর ও বসতঘরসহ ৭টি ঘর পুড়ে গেছে। স্থানীয়দের দাবি, এতে প্রায় দুই কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাগরিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সাগরিয়া বাজারের নকশিবাংলা রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত আশপাশের গুদামঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

এতে নকশিবাংলা রেস্টুরেন্ট, বাজারের ব্যবসায়ী প্রিয়তোষ বাবুর তিনটি গুদামঘর, বহুমুখী ও সাখাওয়াতের গুদামঘর এবং ফখরুলের বসতঘর পুড়ে যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিক স্থানীয় ফখরুল ইসলাম ওরফে গাছ ব্যবসায়ী ফখরুল।

প্রত্যক্ষদর্শী রায়হান, রাজীবসহ স্থানীয়রা জানান, আগুন লাগার পর প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি বলে স্থানীয়রা দাবি করলেও আগুনে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: