Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

হাতিয়ায় বিপুল অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আটক

নোয়াখালীর হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আবু বকর সিদ্দিক ওরফে নিজামকে (৪৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত হাতিয়া থানাধীন বাংলাবাজার মাছ ঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজামের মালিকানাধীন ‘বিসমিল্লাহ মৎস্য আড়ত’-এ তল্লাশি চালিয়ে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ, ২৯টি হাতবোমা এবং ৩টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃত নিজামের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মাছের আড়ত থেকেই এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক আবু বকর সিদ্দিক ওরফে নিজাম লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা।

আটক ডাকাত ও জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

হাতিয়ায় বিপুল অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আটক

প্রকাশিত: 12:09:19 pm, Wednesday, 4 February 2026