Dhaka , Tuesday, 8 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’ fa fa-square বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ, fa fa-square শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল fa fa-square হাতিয়ায় ফেরিঘাট থেকে ১,৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ fa fa-square মারা গেলেন বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম- বকুল fa fa-square কোম্পানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন fa fa-square নোয়াখালীতে আ.লীগ নেতাদের মুক্তির দাবিতে পোস্টার, fa fa-square সেনবাগে পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ fa fa-square হাতিয়ায় শ্রেণিকক্ষে অজ্ঞাত গন্ধ, জ্ঞান হারাল ২৫ শিক্ষার্থী

হাতিয়ায় ফেরিঘাট থেকে ১,৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের অভিযানে ফেরিঘাটের পন্টুন থেকে ১ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. জাকের উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা তেল ও মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ২৭ হাজার টাকা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলচিরা ঘাটের পূর্ব পাশে ফেরির পন্টুনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহেদ উদ্দিন প্রকাশ তেল শাহেদ (২৮), মো. রিয়াজ উদ্দিন (৩২)সহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন পালিয়ে যায়।

অভিযানে চারটি টিনের বড় ড্রাম থেকে ৭২০ লিটার, ৩০টি প্লাস্টিকের জারিকেন থেকে ৯০০ লিটার এবং ৯টি জারিকেন থেকে ১৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া একটি বড় ড্রাম থেকে ২০০ লিটার মবিল জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ১ হাজার ৮০০ লিটার ডিজেলের আনুমানিক মূল্য ২ লাখ ৭ হাজার টাকা এবং ২০০ লিটার মবিলের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তার মো. জাকের উদ্দিন চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের তালুকদার বাড়ির খোরশেদ আলমের ছেলে।

হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে বৈধ কাগজপত্রবিহীন ১ হাজার ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’

হাতিয়ায় ফেরিঘাট থেকে ১,৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশিত: 05:31:14 pm, Monday, 7 September 2026