ঢাকাFriday , 31 July 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় পুকুরে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ভারী বৃষ্টিতে উদ্ধার কার্যক্রম ব্যাহত

Link Copied!

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে একটি পুকুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রবল বর্ষণের কারণে তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মিরাজ নামে এক ব্যক্তির পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে তমরদ্দি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে টানা ভারী বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

তমরদ্দি পুলিশ ফাঁড়ির এএসআই নাছির উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কিন্তু প্রবল বৃষ্টির কারণে মরদেহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি কমলে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: