Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার লুট

মেয়ের চিৎকারে টের পেয়ে অজ্ঞান অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে একটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের জানালার টিন খুলে প্রবেশ করে। পরে তারা শয়ন কক্ষে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নেয়।

ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, “আমি অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে মধ্যরাতে ফিরে এসে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের আগে মেয়ের চিৎকার শুনে উঠে দেখি ঘর তছনছ। স্ত্রী ও ছেলেসহ সবাই অজ্ঞান হয়ে আছে। স্ত্রীর ৯ ভরি স্বর্ণ, নগদ টাকা, মোবাইলসহ সব মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে সাহায্য করেন, তখন চোরেরা পালিয়ে যায়।”

চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ বলেন, “এ ধরনের লুটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে।”

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার লুট

প্রকাশিত: 02:10:09 pm, Tuesday, 28 October 2025