ঢাকাThursday , ১৩ অগাস্ট ২০২৬
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান: ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় চোরাচালানবিরোধী অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭৬০ বস্তা সারসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া থানাধীন বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটসহ পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হাতিয়া উপজেলার হাতিয়া বাজার এলাকার আব্দুল ওহাব (১৯), গাজীপুরের কালিয়াকৈর এলাকার মো. পলাশ (১৮), হাতিয়া বাজার এলাকার মো. হানিফ (২৬), কাজির টাগ এলাকার মো. মোরশেদ (২৭) এবং আলামিন সমাজ এলাকার পারভেজ উদ্দিন (২৬)।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: