Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

হাতিয়ায় ইলিশ ধরার অপরাধে ৪৬ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর হাতিয়ায় মা ইলিশ ধরার অপরাধে ৪৬ জন জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ। এসময় পাঁচটি ট্রলার ও প্রায় দুই টন ইলিশ মাছ জব্দ করা হয়।

সোমবার (২০ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ–পুলিশের একটি দল।

মঙ্গলবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে আটক জেলেদের মধ্যে ৫ জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৪১ জনকে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

অভিযানে জব্দ করা প্রায় দুই টন ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন—

“ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ইলিশ প্রজনন রক্ষায় প্রতিবছরের মতো এবারও সরকার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে।

সূত্র: হাতিয়া উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,

হাতিয়ায় ইলিশ ধরার অপরাধে ৪৬ জেলের কারাদণ্ড

প্রকাশিত: 12:11:10 pm, Tuesday, 21 October 2025