Dhaka , Wednesday, 9 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ fa fa-square চাটখিলে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু, প্রশ্ন মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে স্থানীয় উদ্যোগ কতটা কার্যকর? fa fa-square নোয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ fa fa-square নোবিপ্রবি পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন, শিগগিরই আসছে আরও দুই বাস fa fa-square সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন fa fa-square কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’ fa fa-square বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ,

সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন

মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) নোয়াখালীর সোনাইমুড়ী থানায় বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনের শুরুতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপারকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন শাখার কার্যক্রম, সংরক্ষিত রেজিস্টার ও নথিপত্র নিবিড়ভাবে পরিদর্শন করেন। পাশাপাশি তিনি থানার অস্ত্রাগার ও মালখানা পরিদর্শন করে সংরক্ষিত অস্ত্র, গোলাবারুদ ও মালামালের রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ যাচাই করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে আরও সক্রিয়, তৎপর ও পেশাদার পুলিশি কার্যক্রম পরিচালনা এবং এ সংক্রান্ত কার্যক্রমের নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল), নোয়াখালীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ

সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন

প্রকাশিত: 04:34:52 pm, Tuesday, 8 September 2026