Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানাধীন ৭ নম্বর বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়।

অভিযানকালে শাহী মসজিদ রোডে জয়নাল আবেদীনের বাড়ির সামনের রাস্তা থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. জাহাঙ্গীর আলম (৪৩), পিতা মৃত সোনা মিয়া, গ্রামের বাড়ি ঘনশ্যামপুর, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ এবং কাউছার (২৪), পিতা আবদুল কাদির, গ্রামের বাড়ি হারাজোড়া, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাইমুড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক, নিয়মিত মামলার আসামি গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

সোনাইমুড়ীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: 06:09:46 pm, Friday, 17 July 2026