Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

সোনাইমুড়ীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কাতারপ্রবাসীর মর্মান্তিক মৃত্যু

সোনাইমুড়ী প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিবেশীর পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুল হুদা (৫১) নামে এক কাতারপ্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিবপুর গ্রামের রিয়াজ তার ধানের বীজতলা রক্ষায় জমির পাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে পাশের জমিতে নিজের বীজতলা করতে গিয়ে ওই ফাঁদে অসাবধানতাবশত স্পৃষ্ট হন নুরুল হুদা। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের শ্যালক মো. পারভেজ আলম জানান, “আমার ভগ্নিপতি কয়েকদিন আগে কাতার থেকে দেশে ফিরেছেন। আগামী ১২ ডিসেম্বর তার সৌদি যাওয়ার ফ্লাইট ছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবার শোকে পাথর হয়ে গেছে।”

ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদ পাতা রিয়াজ পলাতক রয়েছেন। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “নিহতের স্বজনরা লিখিত অভিযোগ দেবে না জানিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। পরিবার চাইলে নিয়ম অনুযায়ী মামলা করতে পারবে।”

মর্মান্তিক এ ঘটনার পর শিবপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

সোনাইমুড়ীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কাতারপ্রবাসীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: 05:13:33 am, Sunday, 7 December 2025