Dhaka , Thursday, 3 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানিগঞ্জে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে অস্বীকৃতি, সচিবের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যের অভিযোগ মেরিন অফিসার এর, fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে এফএএফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ fa fa-square নোবিপ্রবিতে ১৬ সেপ্টেম্বর নবীন বরণ, প্রধান অতিথি জনপ্রশাসন উপদেষ্টা fa fa-square ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জ,বসুরহাটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ fa fa-square নোয়াখালীতে চুরি করতে এসে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গণপিটুনি fa fa-square এমপি মোহাম্মদ ফখরুল ইসলামের উদ্বোধনে কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ fa fa-square প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কবিরহাট সরকারি কলেজে ক্রীড়াসামগ্রী বিতরণ। fa fa-square নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত ২ শিক্ষক fa fa-square ‘সন্ত্রাসী’ বা ‘অস্ত্রধারী ক্যাডার’ বলার আগে নথি যাচাই জরুরি: কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব। fa fa-square সেনবাগ ছিলোনিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৬ দোকান

সেনবাগ ছিলোনিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৬ দোকান

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয়টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে কয়েকটি দোকানের মালামাল ও স্থাপনা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে সোহেলের বিসমিল্লাহ স্টোর, আব্দুল জব্বার মিজির মেডিকেল হল, রতনের অফিস এবং উত্তম বাবুর স্যালুন। এছাড়া আশপাশের আরও কয়েকটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যবসায়ীরা জানান, গভীর রাতে আগুন লাগায় প্রথমদিকে অনেকেই বিষয়টি বুঝতে পারেননি। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে সবমিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছিলোনিয়া বাজার কমিটির সভাপতি ইউনুস, সাধারণ সম্পাদক মজুসহ কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক লাইনের ত্রুটি বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানিগঞ্জে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে অস্বীকৃতি, সচিবের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যের অভিযোগ মেরিন অফিসার এর,

সেনবাগ ছিলোনিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৬ দোকান

প্রকাশিত: 07:31:01 am, Wednesday, 2 September 2026