1. news@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর : নোয়াখালীর খবর
  2. hello@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ সেনবাগে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোম্পানীগঞ্জ,বসুরহাটে শাহজালাল মার্কেটে ভয়াবহ আগুন, আহত ২; ক্ষয়ক্ষতির আশঙ্কা দেড় কোটি টাকা বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫, ‘ঘুমাতে দিত না’ অভিযোগ, ১৪ দিনের সন্তানকে পানির ড্রামে ফেলে হত্যা করলেন মা! ‘আল্লাহ উত্তম বিচারক’,‘নানাবিধ ষড়যন্ত্রের শিকার হয়েছি’, বিদায়বেলায় পেইজবুক স্টাটাসে কোম্পানীগঞ্জের এসি ল্যান্ড, কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা,চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সেনবাগে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬

নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চাঁন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটের দিকে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারের উত্তরে ছিলাদী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ছাতারপাইয়া বাজারের উত্তরে ছিলাদী রোডে একটি অটোরিকশা গ্যারেজের সামনে থেকে চাঁন মিয়াকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার চাঁন মিয়া সেনবাগ উপজেলার দক্ষিণ ছাতারপাইয়া এলাকার বাসিন্দা। তিনি নজির আহাম্মদের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews