ঢাকাTuesday , 16 September 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে অবৈধভাবে সার বিক্রি ও পরিবহনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, বিপুল সার জব্দ

Link Copied!

সুবর্ণচর প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর সুবর্ণচরে সরকারের নির্দেশ অমান্য করে অবৈধভাবে সার বিক্রি ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা ও বিপুল পরিমাণ সার জব্দ করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভূমিহীন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

অভিযানে নুর করিম নামে এক ব্যক্তিকে অবৈধভাবে সার পরিবহন ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে সরকারের নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি সার মজুত ও অবৈধভাবে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা বলেন, “সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬”-এর আওতায় এ দণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে অবৈধ সার মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সুবর্ণচরের সুলেমান বাজারে একই অপরাধে খুচরা সার বিক্রেতা মো. সিরাজুল ইসলাম ও পরিবহনকারী রতন ব্যাপারীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২৯৭ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। ওই অভিযানের নেতৃত্বেও ছিলেন ইউএনও রাবেয়া আফসার সায়মা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: