Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৬ জুন রাত ৮টার দিকে খোতেজা বেগমের ঘরে প্রবেশ করেন তার বড় ছেলে ফখরুল রাজু (৩৫) এবং পুত্রবধূ মানিকা স্বপ্না (৩০)। অভিযোগ রয়েছে, সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে তারা খোতেজা বেগমকে মারধর করেন এবং একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান।

খোতেজা বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তার ছোট ছেলে রাকিব হোসেন আহত অবস্থায় খোতেজা বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রাকিব হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফখরুল রাজু ও তার স্ত্রী মানিকা স্বপ্নাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে,

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ

প্রকাশিত: 06:41:47 pm, Wednesday, 10 June 2026