Dhaka , Tuesday, 8 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’ fa fa-square বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ, fa fa-square শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল fa fa-square হাতিয়ায় ফেরিঘাট থেকে ১,৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ fa fa-square মারা গেলেন বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম- বকুল fa fa-square কোম্পানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন fa fa-square নোয়াখালীতে আ.লীগ নেতাদের মুক্তির দাবিতে পোস্টার, fa fa-square সেনবাগে পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ fa fa-square হাতিয়ায় শ্রেণিকক্ষে অজ্ঞাত গন্ধ, জ্ঞান হারাল ২৫ শিক্ষার্থী

শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি ও পল্টন থানার জিপিও সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম এবং পল্টন থানা সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম মাওলানা মুনিরুল ইসলামের দ্বীনি ও সাংগঠনিক জীবনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি সদালাপী, হাস্যোজ্জ্বল, বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত ব্যক্তি হিসেবে সহকর্মী ও সংগঠনের কর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। যুক্তিনির্ভর উপস্থাপনায় দক্ষতা, কর্মীবান্ধব আচরণ এবং সংগঠনের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করেছিল।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর নেক আমল কবুল, গুনাহ মাফ এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা সোমবার রাত ১১টায় ঢাকার কাকরাইলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জানাজা মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে এবং তৃতীয় জানাজা বাদ জোহর চর পার্বতীতে তাঁর নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাওলানা মুনিরুল ইসলামের মৃত্যুতে তাঁর নিজ এলাকা কোম্পানীগঞ্জসহ সহকর্মী, সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’

শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল

প্রকাশিত: 05:36:04 pm, Monday, 7 September 2026