Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণকে এলোপাতাড়ি কোপ, হাসপাতালে মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেল থেকে নামিয়ে এক তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আরমান হোসেন ওরফে বিজয় (২২)। তিনি উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বারের বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কল্যাণ মার্কেটের কাছে আরমানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহতের মামা ইসমাইল হোসেন জানান, আরমান ওই রাতে স্থানীয় হাজীপুর ১ নম্বর ওয়ার্ডের নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে একলাশপুর যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মো. বাচ্চু ও মো. কিরণ। পথে ১৫–২০ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। বাচ্চু ও কিরণ পালিয়ে গেলেও আরমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইসমাইল হোসেন আরও বলেন, “১০–১৫ দিন আগে নতুন ব্রিজ এলাকায় দুই দল তরুণের মধ্যে মারামারির একটি ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই আরমানের ওপর হামলা হয়েছে।”

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি লিটন দেওয়ান) বলেন, “নিহত তরুণের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।” তিনি আরও জানান, নিহত আরমানের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণকে এলোপাতাড়ি কোপ, হাসপাতালে মৃত্যু

প্রকাশিত: 07:17:32 am, Sunday, 5 October 2025