Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ওছখালী এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ জুন) সকালে স্থানীয়রা নদীর তীরে ভেসে আসা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ওছখালী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই নারীটি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রামগতি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। কেউ যদি ওই নারীর পরিচয় সম্পর্কে তথ্য জানেন, পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: 07:49:10 am, Sunday, 1 June 2025