Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

মাদক, অনলাইন জুয়া ও কিশোর অপরাধ ঠেকাতে নোয়াখালীতে র‍্যাবের টাউন হল মিটিং অনুষ্ঠিত

মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে নোয়াখালীতে র‍্যাবের উদ্যোগে টাউন হল মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মিঠুন কুমার কুণ্ডু। তিনি সমাজকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, এসব অপরাধ দমনে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি মো. জহির উদ্দিন, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান, নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক হাবিবুর রহমান এবং উপজেলা বিএনপির সদস্য মো. আহসান মোল্লা।
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদক, অনলাইন জুয়া ও কিশোর অপরাধ ঠেকাতে নোয়াখালীতে র‍্যাবের টাউন হল মিটিং অনুষ্ঠিত

প্রকাশিত: 02:52:04 pm, Monday, 27 July 2026