ঢাকাTuesday , 4 August 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাইজদীতে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, পিস্তল-ইয়াবাসহ গ্রেপ্তার ১

Link Copied!

নোয়াখালীর মাইজদীতে এক দুবাই প্রবাসীর বাসায় ঢুকে অস্ত্রের মুখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ অর্থ ছিনিয়ে নেওয়া এবং ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন টিটু (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মাইজদীর হক ম্যানশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানের সময় টিটুর তিন সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, দুবাই প্রবাসীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা অস্ত্রের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে, নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগীকে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বাধ্য করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক তিন সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: