মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নোয়াখালীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহীদদের স্মরণে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশিদ আজাদ, সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম, শামসুদ্দোহা মিঠুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের প্রতীক।
শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, যা চিরকাল জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


হিমেল আহাম্মেদ 
























