ঢাকাMonday , 3 August 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারী বালুবাহী ট্রাকে ধ্বংস হচ্ছে কোম্পানীগঞ্জের সড়ক,জনদুর্ভোগ চরমে

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অপরিকল্পিত ও অতিরিক্ত বালু পরিবহনের কারণে সড়ক ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।

বালুবাহী অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের ফলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত নষ্ট হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

এর ফলে একদিকে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে ভারী বালুবাহী ট্রাকের চলাচলে সরকারি অর্থে নির্মিত সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিষয়টি নিয়ে জাতীয় সংসদে স্থানীয় সংসদ সদস্য উদ্বেগ ও প্রতিবাদ জানানোর পরেও কার্যকরভাবে বালু উত্তোলন বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেও অভিযোগ তাদের।

এ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাদের অভিযোগ, বিভিন্ন সময় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বালু উত্তোলন বন্ধে উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, বালু পরিবহন বন্ধে প্রশাসনের অভিযান চলাকালে কুমিল্লার কয়েকজন সংসদ সদস্যের পক্ষ থেকে টেলিফোনে তদবির করা হয়েছে।

স্থানীয়দের দাবি, বালুবাহী ভারী ট্রাকের চলাচলে কোম্পানীগঞ্জের অন্তত ৬০% প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুমে এসব ভাঙাচোরা সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিশেষ করে রোগী ও প্রসূতিদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এ ছাড়া বালু উত্তোলন ও ভারী যানবাহনের চলাচলের কারণে সড়ক নিরাপত্তা, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

তাদের মতে, সরকারি অর্থে নির্মিত সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় হচ্ছে।

এলাকাবাসীর মতে, নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বিদ্যমান সড়ক ও সরকারি অবকাঠামো রক্ষা করাও জনপ্রতিনিধি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

একই সঙ্গে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে জরুরি সভা আয়োজন, বালু উত্তোলন নিয়ন্ত্রণ, ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

পাশাপাশি কোম্পানীগঞ্জের জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সংসদ সদস্যের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা কামনা করেছেন এলাকাবাসী।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: