Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

ভাঙন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে নোয়াখালীতে মেঘনার পাড়ে মানববন্ধন

হাতিয়া প্রতিনিধি-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মেঘনা নদীর তীরজুড়ে দীর্ঘ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন স্থানীয়রা।

শনিবার সকাল ১১টা থেকে ভাঙন কবলিত চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অংশ নেন।

সমাবেশে সুবর্ণচর উপজেলার হাজী মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক রোমানা আক্তার বলেন, “গত এক যুগ ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় অসংখ্য বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

“ভিটেবাড়ি হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবন পার করছে। এর জেরে স্কুল, কলেজ, মাদ্রাসায়ও শিক্ষার্থী ঝরে পড়ার হার বেড়ে গেছে। এলাকায় সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে।”

এ পরিস্থিতিতে নদীতে ড্রেজিং, ব্লক নির্মাণ এবং জিও ব্যাগ ফেলাসহ ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে হাতিয়া ও সুবর্ণচর উপজেলার অনেক এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে শঙ্কা জানান তিনি।

ইংরেজি বিভাগের প্রভাষক মোবারক করিম অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বিগত সময়ে নদী ভাঙন রোধের নামে লোক দেখানো কাজে সরকারি অর্থের অপচয় হলেও সুফল পায়নি মেঘনা তীরের মানুষ। তাই ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানাই।”

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- প্রভাষক আজাদ হোসেন আনসারী, চানন্দি ইউনিয়নের বাসিন্দা এমকে বেলাল হোসেন, বোরহান শিকদার, আলাউদ্দিন, হুমায়ুন কবির, আবু্ল কালাম, দ্বাদশ শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার লোপা, একাদশ শ্রেণির ছাত্র মো. সামাদ উদ্দিন চাঁদ মিয়া।

এছাড়া মেঘনার ভাঙনের কবল থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ফসলী জমি, বাড়িঘর রক্ষার দাবিতে নানা রকম শ্লোগান দেন শিক্ষার্থী ও ভুক্তভোগী নারী পুরুষরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ

ভাঙন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে নোয়াখালীতে মেঘনার পাড়ে মানববন্ধন

প্রকাশিত: 10:58:39 am, Saturday, 18 October 2025