Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

বেগমগন্জে মামলার আসামিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

বেগমগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে ‘বলি’ (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহতের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ওসি এম এ বারী।

নিহত ফখরুল চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।

স্বজনদের দাবি, ভোর ৬টার দিকে ফখরুল তার বড় বোন শাহনাজ আক্তার টুম্পার অসুস্থ মেয়েকে দেখতে যান। সেখান থেকে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার সময় ওঁৎ পেতে থাকা ১৫–২০ জন কিশোর চক্রের সদস্য তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

শাহনাজ আক্তার টুম্পা বলেন, “আমার ভাই বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ১৫–২০ জন কিশোর তাকে ঘিরে ধরে নির্মমভাবে হত্যা করে।”

তবে ভিন্ন দাবি করেছেন চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব। তিনি জানান, সকাল বেলায় তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথে ফখরুল ও তার সহযোগীরা ওই টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

“পরে স্থানীয় লোকজন ফখরুলকে আটক করে গণপিটুনি দিলে সে মারা যায়। ঘটনাস্থলে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে,” বলেন মোতালেব।

এ বিষয়ে ওসি এম এ বারী বলেন, “নিহত ফখরুলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গণপিটুনিতেই তার মৃত্যু হয়েছে।”

ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বেগমগন্জে মামলার আসামিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রকাশিত: 10:16:37 am, Monday, 8 December 2025