ঢাকাWednesday , 11 February 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেগমগন্জে জামায়াতের ভোটারদের হুমকি দাতা বিএনপি নেতার বিরুদ্ধে সমন জারি

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াতে ইসলামীকে ভোট দিলে ভোটারদের চিহ্নিত করে এলাকাছাড়া করার হুমকির ঘটনায় বিএনপি নেতা মির জুমলা মিঠুর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে বেগমগঞ্জ উপজেলার বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার তার বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। বিষয়টি বিচারক নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিচারক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ওই নেতার বক্তব্য শোনার পর তাকে শোকজ করা হয়। পরে তিনি লিখিত জবাব দেন। বুধবার বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। পাশাপাশি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছেও লিখিতভাবে জানানো হয়েছে।
এর আগে, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির জুমলা মিঠু একটি উঠান বৈঠকে বক্তব্য দেন। তিনি নোয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলুর পক্ষে প্রচারণা চালানোর সময় এ মন্তব্য করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “মনে রাখবেন, যারা স্থানীয় জামায়াতের ভোট করে তাদের চিহ্নিত করে রাখবেন। আমরা তাদের থেকে জবাব আদায় করে ছাড়বো। আমরা তাদেরকে এলাকায় থাকতে দেবো না—এইটা হলো আমাদের সাফ কথা। এই বক্তব্য অনেকে রেকর্ড করলেও কিছু যায় আসে না।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনার প্রেক্ষিতেই আদালতের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: