Dhaka , Tuesday, 8 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’ fa fa-square বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ, fa fa-square শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল fa fa-square হাতিয়ায় ফেরিঘাট থেকে ১,৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ fa fa-square মারা গেলেন বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম- বকুল fa fa-square কোম্পানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন fa fa-square নোয়াখালীতে আ.লীগ নেতাদের মুক্তির দাবিতে পোস্টার, fa fa-square সেনবাগে পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ fa fa-square হাতিয়ায় শ্রেণিকক্ষে অজ্ঞাত গন্ধ, জ্ঞান হারাল ২৫ শিক্ষার্থী

বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান মাফুজ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার করিমপুর বাজার এলাকায় ফেনী-চৌমুহনী মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর যৌথ অভিযানে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল করিমপুর বাজারস্থ ফেনী-চৌমুহনী মহাসড়কের দক্ষিণ পাশে মনপুরা পর্দা হাউজের সামনে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান মাফুজ চট্টগ্রামের আকবরশাহ থানার ছলিমপুর ইউনিয়নের লতিফপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুজ্জামান এবং মায়ের নাম কামরুন্নাহার।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাফুজ একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য বলে স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

র‍্যাব আরও জানায়, ওই চক্রের সদস্যরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তারা এ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে দাবি র‍্যাবের।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’

বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: 08:11:35 am, Tuesday, 8 September 2026