Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

বেগমগঞ্জে বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

বেগমগন্জ প্রতিনিধি:

নোয়াখালীর খবর-
নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় মো. জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল।

রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার জহির লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর বৈরাগীর বাড়ির মৃত আব্দুল আলীর ছেলে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থেকে লক্ষ্মীপুরগামী যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা জহিরের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির স্বীকার করেছে যে উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

🟩 সূত্র: র‍্যাব-১১, সিপিসি-৩ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,

বেগমগঞ্জে বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

প্রকাশিত: 01:53:07 pm, Monday, 27 October 2025