নোয়াখালীর বেগমগঞ্জে বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ কিশোরদের হামলায় আরিফ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় তার চাচাতো দুই ভাই আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের রগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে ওই দিন রাতেই বাড়ির পাশে একটি চা দোকানে তাকে মারধর করা হয়।
পরদিন শুক্রবার সন্ধ্যায় আবারও রগুরামপুর গ্রামে বাড়ির পাশে সংঘবদ্ধ কিশোর গ্রুপ আরিফের ওপর হামলা চালায়। একপর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Dhaka
,
Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
fa fa-square
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,
fa fa-square
নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ
fa fa-square
নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
fa fa-square
সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন
fa fa-square
হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ
fa fa-square
দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫
fa fa-square
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০
fa fa-square
সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত
fa fa-square
হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ
বেগমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণ খুন, আহত ২
-
বেগমগন্জ প্রতিনিধি - প্রকাশিত: 04:02:30 am, Saturday, 31 January 2026
- 49 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়























