Dhaka , Friday, 28 August 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বেগমগঞ্জে আবারও গুলির ঘটনায় আতঙ্ক, ওয়ার্কশপ মালিক আহত fa fa-square নোয়াখালীতে পুত্রবধূকে নিয়ে শ্বশুর উধাও, fa fa-square অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৩ পরিবারের পাশে বিএনপি নেতা রিপন, দিলেন টিন ও নগদ সহায়তা fa fa-square একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য! fa fa-square বেগমগঞ্জে জুতার সোলের ভেতর ৭০০ পিস ইয়াবাসহ আটক ১ fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু fa fa-square কোম্পানীগঞ্জে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ভূমি অফিসের সীমানা প্রাচীরে সংকুচিত হচ্ছে মাস্টার পাড়া সড়ক, এমপির হস্তক্ষেপ কামনা, fa fa-square নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাট পৌর ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ, রিভিউর দাবিতে মিছিল

বেগমগঞ্জে আবারও গুলির ঘটনায় আতঙ্ক, ওয়ার্কশপ মালিক আহত

নোয়াখালীর বেগমগঞ্জে আবারও গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। উপজেলার আলাইয়ারপুরে নুর আলম নামে এক ওয়ার্কশপ মালিককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে রুবেল ও রায়হানসহ কয়েকজনের বিরুদ্ধে। একই ঘটনায় তাঁর ভাইয়ের একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে আলাইয়ারপুরের আশ্বাদ ব্যাপারী বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুর আলমের ভাষ্য, অসুস্থ ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাঁর ডান হাতের বাহুতে গুলি লাগে বলে দাবি করেন তিনি।

পরে তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় নুর আলমকে উদ্ধার করেন। তাঁকে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সময়ে অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। তাঁদের দাবি, গত ১৫ দিনে ওই এলাকায় অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন।

চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, দখলবাজি ও অস্ত্রবাজির মতো অপরাধের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলায় গুলি ও বোমার শব্দে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক বাসিন্দা।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। তাঁরা গুলির শব্দের মতো আওয়াজ শোনার কথা জানিয়েছেন। নুর আলমকে মারধর করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর আঘাত গুলির কারণে হয়েছে কি না, তা চিকিৎসকদের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত রুবেল ও রায়হানকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে। পাশাপাশি ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বেগমগঞ্জে আবারও গুলির ঘটনায় আতঙ্ক, ওয়ার্কশপ মালিক আহত

বেগমগঞ্জে আবারও গুলির ঘটনায় আতঙ্ক, ওয়ার্কশপ মালিক আহত

প্রকাশিত: 05:49:14 pm, Thursday, 27 August 2026