Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা হবে উপজেলা: মাহাবুব রহমান শামীম

মোঃ আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালী-৬ আসন (হাতিয়া) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান শামীম বলেছেন, “সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ সৃষ্টি হয়েছে, তা বিএনপির জয়ের মধ্য দিয়েই প্রতিফলিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে আমি আপনাদেরকে কথা দিতে পারি—নিঝুম দ্বীপ ও সোনাদিয়া ইউনিয়নসহ জাহাজমারা এলাকাকে একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠন করা হবে। হাতিয়ার এক ইঞ্চি মাটিও নদীর গর্ভে বিলীন হতে দেওয়া হবে না। ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে ভূমি রক্ষা করা হবে এবং ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

গতকাল রাতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত উঠান বৈঠকে নোয়াখালী জেলা যুবদলের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রিয়াজুল হাসান রাকিবের সঞ্চালনায় এবং লুৎফুল্লাহ হিল মজিদ নিশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন,
সাবেক সভাপতি আলাউদ্দিন রনি,
হাতিয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হোসেন আজাদ,
বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস,
সদস্য সচিব ফাহিম উদ্দিন,
হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান,
সদস্য সচিব সুমন তালুকদার,
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। আগামীর নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা হবে উপজেলা: মাহাবুব রহমান শামীম

প্রকাশিত: 12:31:40 pm, Monday, 15 December 2025