Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

বিএনপির মনোনয়ন ঘোষণার পর নোয়াখালী-৫ আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে

শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:

নোয়াখালী-৫ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। পুরো নির্বাচনী এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম। মনোনয়ন ঘোষণার পর তিনি কবিরহাট উপজেলার অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও মিছিলের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।

গণসংযোগকালে ফখরুল ইসলাম বলেন—

“কবিরহাট উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের নেতাকর্মীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।”

তিনি আরও বলেন,
“আল্লাহর পর আমি কৃতজ্ঞ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। এই মনোনয়ন শুধু আমার নয়—এটি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের জনগণের। আমাদের সবার দায়িত্ব জিয়াউর রহমানের আদর্শকে ধারণ ও লালন করা।”

ফখরুল ইসলাম তার নির্বাচনী এলাকায় পথসভা, গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তার আগমনে স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে পড়েছেন।

তিনি বলেন,

“জয়-পরাজয় জনগণের হাতে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে বিএনপির এই নতুন উদ্যমে নির্বাচনী মাঠে এখন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

বিএনপির মনোনয়ন ঘোষণার পর নোয়াখালী-৫ আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে

প্রকাশিত: 08:45:23 am, Monday, 10 November 2025