Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার পদে বহিরাগত নয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক পরিষদ থেকে যোগ্য শিক্ষককে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন প্রদর্শন করেন এবং দ্রুত ট্রেজারার নিয়োগের আহ্বান জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ট্রেজারার পদ শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা, প্রয়োজন ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য একজন অভ্যন্তরীণ শিক্ষককে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া সময়ের দাবি।

তাদের মতে, নোবিপ্রবিতে ট্রেজারার এমনকি উপাচার্য হওয়ার মতো যোগ্য শিক্ষক রয়েছেন। সেক্ষেত্রে বহিরাগত কাউকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের প্রতি অবমূল্যায়নের শামিল। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে যেসব শিক্ষক সাহসী ভূমিকা রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।

শিক্ষার্থীরা আরও বলেন, বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের প্রতি তার দায়বদ্ধতা তুলনামূলক কম থাকে। নতুন পরিবেশ ও প্রশাসনিক বাস্তবতা উঠতেই দীর্ঘ সময় চলে যায়, ফলে দায়িত্ব পালনের কার্যকারিতা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: 06:08:41 pm, Sunday, 26 July 2026