ঢাকাFriday , 5 June 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বসুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শিশু, ঢাকা মেডিকেলে ভর্তি

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে অর্পি (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।

আহত অর্পি উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৭ ভাইয়ের বাড়ির বাসিন্দা লিটনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, অর্পি একটি পারিবারিক দাওয়াতে অংশ নিতে তার চাচা শহিদ উল্লাহর বাসায় বেড়াতে আসে। বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ৯টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল সংলগ্ন সায়মা ভবনের তৃতীয় তলার বারান্দায় খেলাধুলার সময় বারান্দার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

বর্তমানে অর্পি মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে পরিবার জানিয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভবনের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার টানানো ছিল কি না এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: