Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে অভিমান, সেনবাগে যুবকের আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে রায়হান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাক্কা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার আব্দুল বারিকের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাতে এলাকার বাসিন্দাদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করেন রায়হান। খেলা শেষে বাড়ি ফেরার পর রাতে ঘরের বাইরে বসে খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেনবাগ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল কার্যক্রম শুরু করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেলেও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে অভিমান, সেনবাগে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: 01:26:26 pm, Monday, 20 July 2026