Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে নোয়াখালীতে শুরু হলো নজরুল বর্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সারাদেশের ন্যায় নোয়াখালীতেও নজরুল বর্ষ-এর উদ্বোধন করেছেন।

তিনি রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান যুগে যুগে অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জুগিয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন সাংস্কৃতিক জাগরণের সূচনা হয়েছে এবং নজরুলের চেতনা নতুন প্রজন্মকে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দিচ্ছে।

বক্তারা বলেন, এই চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, পুলিশ সুপার এন.এম. নাসিরুদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব, জেলা কালচারাল কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উল্লাহসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে নোয়াখালীতে শুরু হলো নজরুল বর্ষ

প্রকাশিত: 12:19:46 pm, Thursday, 2 July 2026