ঢাকাSunday , 10 May 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বড় পর্দায় প্রধানমন্ত্রীর ভাষণ দেখলো নোয়াখালী জেলা পুলিশ

Link Copied!

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”

প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “পুলিশ সপ্তাহ-২০২৬”।

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণের মাধ্যমে পুলিশ সপ্তাহের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এদিকে, সারাদেশের অন্যান্য পুলিশ ইউনিটের মতো নোয়াখালী জেলা পুলিশও ভার্চুয়ালি এই বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে। নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে বড় পর্দায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব মো. মনজুর রহমান, বিপিএম, পিপিএম-বার, পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম এবং নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এছাড়াও জেলার বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, কল্যাণ ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: