Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালী-৫ আসনে জেএসডি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর:

নোয়াখালী-৫ (২৭২) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী হিসেবে কামাল উদ্দিন পাটোয়ারী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) তিনি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর নেতা হেলাল উদ্দিনসহ কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, নোয়াখালী-৫ আসনে জেএসডির প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন। দলীয় ঐক্য ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আশাবাদও ব্যক্ত করেন তারা।

মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নোয়াখালী-৫ আসনে নির্বাচনী কার্যক্রমে জেএসডির অংশগ্রহণ আরও দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী-৫ আসনে জেএসডি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: 02:06:07 pm, Sunday, 28 December 2025