Dhaka , Saturday, 5 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তকমার বাজারে সত্যের কলম- fa fa-square জরুরি সময়ে অ্যাম্বুলেন্সের আগেই পৌঁছে যায় স্বেচ্ছাসেবক fa fa-square কবিরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার fa fa-square নোয়াখালী বিভাগ দাবিতে শাহবাগে আন্দোলনে এমপি হান্নান মাসুদ fa fa-square নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩ fa fa-square ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল fa fa-square নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ fa fa-square কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া, fa fa-square কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন fa fa-square জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের অনুদান হস্তান্তর

নোয়াখালী বিভাগ দাবিতে শাহবাগে আন্দোলনে এমপি হান্নান মাসুদ

রাজধানীর শাহবাগ মোড়ে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকাস্থ নোয়াখালীবাসী। শুক্রবার বিকেলে প্রায় দুই ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করেন তারা।

চকবাজার স্টাফ সমিতির উদ্যোগে বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছায়। পরে সেখানে অবস্থান নিয়ে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত হয়ে ওঠে। কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষের উপস্থিতি দেখা যায় বলে আন্দোলনকারীরা জানান।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে কর্মসূচিতে যোগ দেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসুদ।

তিনি আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নিয়ে নোয়াখালীকে বিভাগ করার দাবির পক্ষে বিভিন্ন স্লোগানে অংশ নেন। এ সময় তাকে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের পর বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাত্রা শুরু করেন। এরপর ধীরে ধীরে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আন্দোলনকারীরা বলেন, নোয়াখালীকে বিভাগ করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তকমার বাজারে সত্যের কলম-

নোয়াখালী বিভাগ দাবিতে শাহবাগে আন্দোলনে এমপি হান্নান মাসুদ

প্রকাশিত: 06:31:42 pm, Friday, 4 September 2026