Dhaka , Monday, 28 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি, fa fa-square নোবিপ্রবি বাসে ভাঙচুর, চালককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২ fa fa-square সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square কোম্পানীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই তরুণ আহত, fa fa-square কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বিএনপি নেতার বাসায় মধ্যাহ্নভোজ fa fa-square কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ fa fa-square ভোটারদের ভালোবাসায় জয়ী সাংবাদিক মুন্না, প্রকাশ করলেন কৃতজ্ঞতা fa fa-square নোয়াখালীতে গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, ৩৬ মেগাওয়াটের চাহিদায় সরবরাহ মাত্র ৯ মেগাওয়াট, fa fa-square কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা

কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত,

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উপজেলা শাখার নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জে আয়োজিত এ সভায় শিক্ষকদের পেশাগত ঐক্যের পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নৈতিক চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ অপু। বক্তব্যে তিনি বলেন, সংগঠনের কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীকেন্দ্রিক বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন, নৈতিক চরিত্র গঠন এবং মানবিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষক-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান।

সভায় শেখ সাদী বাবুকে আহ্বায়ক এবং মাওলানা মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বিশেষ অতিথি নোয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নোয়াখালী-৫ আসনের সাবেক জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বেলায়েত হোসেন বলেন, সংগঠনটির সূচনালগ্নে তারা সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। তবে শিক্ষক-কর্মচারীদের মূল দায়িত্ব ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাজারী হাট বিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ সাদী বাবু। তিনি শিক্ষক-কর্মচারী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং সংগঠনের সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

বক্তব্য দেন কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান। তিনি দল-মত ও পেশাগত অবস্থানের পার্থক্য ভুলে সকল শিক্ষক-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য দেন বামনী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস এম কামাল উদ্দিন, খলিলুর রহমান ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিম উদ্দিন ফারুক, একরামুল হক, শেখ ফরিদ আহমেদ, আবদুর রাজ্জাক বিএসসি, সালেহ আহমেদ বিএসসি, নুরুল আলম সিদ্দিকী বিএসসি, আহছান উল্যাহ, নারায়ণ মজুমদার, আজিজ আজমির ও নুর উদ্দিন নুর্মিন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। সঞ্চালনা করেন আছিয়া কারমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ খোকন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত,

কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত,

প্রকাশিত: 02:56:37 pm, Sunday, 27 September 2026