Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালী কোম্পানীগঞ্জে সালিশ বৈঠকে হামলা-ভাঙচুর, বিএনপি নেতাসহ আহত ৫,

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সম্পত্তির বিরোধ ও চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে সালিশ বৈঠকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সালিশদারসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার ঘটনায় ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক ফরহাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাবেদ হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে গত সোমবার (৩১ আগস্ট) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সফিকুল ইসলামের দোকানে সালিশ চলাকালে হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আইয়ুব নবী বাবুল, সালিশদার জসিম উদ্দিন, শহিদ উল্যাহ, আবুল কাশেম ও সফিকুল ইসলাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
অভিযোগ সূত্রে জানা যায়, চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাবক্স মিস্ত্রি বাড়ির বাসিন্দা জাবেদ হোসেন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে একই এলাকার ফরহাদ হোসেন তার মালিকানাধীন সম্পত্তি দখলের চেষ্টা ও বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন জাবেদ।
জাবেদ হোসেনের দাবি, বসতঘর মেরামতের সময় ফরহাদ হোসেন কাজ বন্ধ করে দিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় গত ১৫ আগস্ট ভোরে তার বসতঘরে হামলা ও ভাঙচুর করা হয়। এতে ভবনের সামনের অংশ, দরজা, বারান্দা ও টাইলসসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় তার চাচার টয়লেট ভাঙচুর করে আরও প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
সালিশের প্রতিবেদন ছিঁড়ে ফেলার অভিযোগ
অভিযোগে বলা হয়, সালিশ বৈঠকে উভয় পক্ষের সার্ভেয়ারের প্রতিবেদন উপস্থাপন করা হলে ফরহাদ হোসেন উত্তেজিত হয়ে সালিশদার সফিকুল ইসলামের হাত থেকে প্রতিবেদনটি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এরপর সালিশদার আইয়ুব নবী বাবুল, জসিম উদ্দিন, শহিদ উল্যাহ, আবুল কাশেম ও সফিকুল ইসলামের ওপর কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারার অভিযোগ করা হয়েছে।
এতে বিএনপি নেতা ও সালিশদারসহ পাঁচজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার ফরহাদের
অভিযোগের বিষয়ে ফরহাদ হোসেন তার বিরুদ্ধে আনা চাঁদা দাবি ও হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি প্রবাসী জাবেদের ঘরের সামনের যে অংশ নিজের জায়গা বলে দাবি করেন, সেটি ভেঙে দেওয়ার কথা স্বীকার করেছেন।

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, একই ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী কোম্পানীগঞ্জে সালিশ বৈঠকে হামলা-ভাঙচুর, বিএনপি নেতাসহ আহত ৫,

প্রকাশিত: 10:20:18 am, Saturday, 5 September 2026