Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিনা নোটিশে উচ্ছেদ: ডিসিসহ ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ হাইকোর্টের

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিনা নোটিশে দোকান ও গুদামঘর উচ্ছেদের ঘটনায় জেলা প্রশাসক (ডিসি)সহ চার জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাইকোর্ট।

বিজ্ঞাপন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম ও বিচারপতি মোঃ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) এ আদেশ দেন। একই সঙ্গে উচ্ছেদ কার্যক্রমের ওপর দুই মাসের স্থগিতাদেশ জারি করা হয়েছে।

রিট পিটিশন (নং-১৫৫২৪/২০২৫) দায়ের করেন নোয়াখালী সোনাইমুড়ী পৌর এলাকার ১নং ওয়ার্ড কৌশল্যারবাগ গ্রামের মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছেলে বাবলু ভূঁইয়া।

রিটে বিবাদী করা হয়েছে—

ভূমি মন্ত্রণালয়,

নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইশতিয়াক আহমেদ,

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার,

সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাতকে।

বিজ্ঞাপন

আদালতের আদেশে উল্লেখ করা হয়, কেন আবেদনকারীর ভাড়া নেওয়া জমি থেকে দোকান ও গুদামঘর ভেঙে উচ্ছেদ করার মৌখিক পদক্ষেপকে বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন এবং অকার্যকর ঘোষণা করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে কেন আবেদনকারী ও সহ-উত্তরাধিকারীদের মামলাভুক্ত জমি থেকে উচ্ছেদ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না তা-ও জানতে চাওয়া হয়েছে।

রুল জারি করে আদালত আরও নির্দেশ দেন, আবেদনকারীর ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের আবেদন (সংযোজনী G ও G-1) জেলা প্রশাসক ও ইউএনও দুই মাসের মধ্যে নিষ্পত্তি করবেন। উল্লেখ্য, আবেদনকারীর স্থায়ী বন্দোবস্তের নথি সংক্রান্ত আবেদন এখনো ভূমি মন্ত্রণালয়ে বিচারাধীন রয়েছে (আবেদনের তারিখ: ০৬.০৫.১৯৯৭ এবং ২৯.১০.২০০৭)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিনা নোটিশে উচ্ছেদ: ডিসিসহ ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ হাইকোর্টের

প্রকাশিত: 04:31:19 pm, Thursday, 18 September 2025