ঢাকাSaturday , 1 August 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাজাপুর যুবঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের উপদেষ্টা গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান।

এ সময় বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন মাসুদ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ছুট্টি, সাধারণ সম্পাদক হাফেজ সরকার, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন মোক্তার, কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে স্থানীয় বাজারে মাদকবিরোধী একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: