ঢাকাSunday , 9 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর নতুন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

Link Copied!

নোয়াখালী খবর-
ডিজিটাল ডেস্ক-

নোয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আহমেদ কামরুল হাসানকে পদায়ন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই বিপ্লবের পর বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন আহমেদ কামরুল হাসান। এর আগে তিনি অর্থ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা আহমেদ কামরুল হাসান ২০০৬ সালে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও আইসিটি বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি আলমডাঙ্গা উপজেলার ইউএনও হিসেবেও দায়িত্বে ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা ও মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নরওয়ে সরকারের বৃত্তিতে NSU থেকে Public Policy and Governance-এ মাস্টার্স ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক ও পরিবেশ অর্থনীতি-তে আরও দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং তাদের তিন পুত্র সন্তান রয়েছে।

অন্যদিকে, নোয়াখালীর বর্তমান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: