Dhaka , Saturday, 12 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক fa fa-square ডেঙ্গু: মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, অবহেলার বিরুদ্ধেও যুদ্ধ, fa fa-square মাইজদীতে হাউজিং স্টেটে ডিবির অভিযান: মাদক সেবনের সরঞ্জামসহ ৪ জন গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড fa fa-square টিকটক-ফিল্টারের আড়ালে সম্পর্কের ফাঁদ, প্রবাসী ও বিবাহিত পুরুষদের ব্ল্যাকমেইলের অভিযোগ

নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়ে ৬৯০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ প্রিয়া আক্তার পিংকি (২৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। অভিযানে তার স্বামী হেলাল হোসেন (২৮) পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চাটখিল থানাধীন ১ নম্বর সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাহাপুর কাজী বাড়িতে পলাতক আসামি হেলাল হোসেনের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে প্রিয়া আক্তার পিংকিকে আটক করা হয়।
আটক প্রিয়া আক্তার পিংকি সাহাপুর কাজী বাড়ির বাসিন্দা।

তিনি জহির মজুমদারের মেয়ে এবং পলাতক হেলাল হোসেনের স্ত্রী।
অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৬৯০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৬৯ গ্রাম, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি REDMI মোবাইল ফোন।

এ ঘটনায় আটক প্রিয়া আক্তার পিংকি ও পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ১৯(ক) ক্রমিকের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাটখিল থানায় মামলাটি দায়ের করেন।

ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

প্রকাশিত: 09:42:42 am, Saturday, 12 September 2026