ঢাকাMonday , 9 March 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কবিরহাটে নবজাতক বিক্রি! টাকার ভাগ নিল প্রভাবশালীরা—এলাকাজুড়ে তোলপাড়

Link Copied!

ছবি সংগ্রহিত

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মজুমিয়ার বাড়িতে এক নবজাতক শিশুকে বিক্রির অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রী সম্প্রতি একটি নবজাতক সন্তানের জন্ম দেন। তবে সন্তানের পিতৃত্ব নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও নানা আলোচনা শুরু হয়।

নবজাতকের মা দাবি করেছেন, শিশুটির বাবা তার স্বামীর বোনজামাই জামাল। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর গতকাল রাতে নবজাতক শিশুটিকে প্রায় ১ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আরও অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা ওই বিক্রির টাকার মধ্যে থেকে প্রায় ৬০ হাজার টাকা জোর করে নিয়ে নিয়েছেন। ফলে অবৈধভাবে নবজাতক বিক্রির এই টাকার একটি বড় অংশ রাজনৈতিক নেতাদের পকেটে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: