ঢাকাSunday , 11 January 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় নারীসহ আটক ৩, উদ্ধার সাড়ে ৯ ভরি

মো:আরিফ হোসেন
January 11, 2026 4:08 pm
Link Copied!

 

মোঃ আরিফ হোসেন | নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে সংঘটিত চুরির ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া স্বর্ণের একটি অংশ উদ্ধার করা হয়েছে। আটকরা সবাই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর।
পুলিশ জানায়, আটকরা হলেন মোর্শেদ মহসিন, তার স্ত্রী শিল্পী আক্তার এবং আলা উদ্দিন। তাদের কাছ থেকে চুরি হওয়া মোট ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ ভরি ৪ আনা ২ রত্তি ৭ পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার জানান, গত ১ জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত নিলয় জুয়েলার্সে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ চোর দল প্রবেশ করে। তারা দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে ১২৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: