Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে স্ত্রীর পরকীয়ার জেরে কুয়েত প্রবাসীর আত্মহত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আনোয়ার হোসেন (৪০) নামে এক কুয়েত প্রবাসীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার পর কোনো এক সময় উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের কেরামত আলী বেপারি বাড়ির মৃত মফিজ উল্লাহর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন আনোয়ার হোসেন। পরিবারের স্বচ্ছলতার জন্য প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জন করলেও সম্প্রতি পারিবারিক জীবনে নানা জটিলতা দেখা দেয়। এসব বিষয় নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

পরিবারের সদস্যদের দাবি, দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। পরিস্থিতি সমাধানের জন্য দেশে ফিরে বিভিন্নভাবে চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তিনি হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে আত্মহত্যা করেন।

খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে স্ত্রীর পরকীয়ার জেরে কুয়েত প্রবাসীর আত্মহত্যা

প্রকাশিত: 08:58:31 pm, Tuesday, 16 June 2026