Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে সেনাবাহিনীর তৎপরতা জোরদার, স্বস্তিতে ঘরমুখো মানুষ

নোয়াখালীতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক তৎপরতা জোরদার করেছে। ঈদযাত্রাকে কেন্দ্র করে জেলার ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, ফলে যাত্রীদের চলাচলে শৃঙ্খলা ও স্বস্তি ফিরে এসেছে।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে তারা সক্রিয় ভূমিকা রাখছে, যা যাত্রীদের মধ্যে আস্থা বাড়িয়েছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দিন-রাত টহল বৃদ্ধি করা হয়েছে এবং স্পর্শকাতর এলাকায় একাধিক চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

নোয়াখালী সেনা ক্যাম্পে দায়িত্বরত লেফটেন্যান্ট মো. আতিকুর রহমান জানান, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনীর এই কার্যক্রম চলমান রয়েছে এবং ঈদকালীন সময়জুড়ে তা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে সেনাবাহিনীর তৎপরতা জোরদার, স্বস্তিতে ঘরমুখো মানুষ

প্রকাশিত: 01:33:52 pm, Thursday, 19 March 2026