ঢাকাSunday , 2 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তাকে হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

আরমান হোসেন
November 2, 2025 2:18 pm
Link Copied!

আরমান হোসেন, সদর উপজেলা প্রতিনিধি:

নোয়াখালীর খবর-
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সাবেক সেনা কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডে পিরিঙ্গি রোডের পাশে এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

ভুক্তভোগী আব্দুস সোবহান জিন্নাহ, সাবেক সেনা কর্মকর্তা, জানান—দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক, জুয়া ও নানা অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। এর জের ধরেই গত সপ্তাহে ৪নং কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মোস্তফা (৪৫), সুমন (৩২), রিপন (২৪), পাবেল (৩০), **নাদু মিয়া (পিতা অজ্ঞাত)**সহ ১৫-২০ জনের একদল ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী তার জায়গা দখলের চেষ্টা করে।

জিন্নাহ ঘটনাস্থলে পৌঁছালে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাতে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন, অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মানববন্ধনে বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তব্য রাখেন—শামীম, রায়হান, নুরুল আমিন হুকু প্রমুখ।

এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের ধরতে অভিযান চলছে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: