ঢাকাTuesday , 4 August 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্য গ্রেফতার, পলাতক আরও চারজন

Link Copied!

নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

পুলিশ জানায়, গত ২ আগস্ট চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে বাকের হোসেন ওরফে অনু (৩২)কে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর দরবেশপুর এলাকা থেকে কোরবান আলী ওরফে দুলাল (৪৮) এবং পশ্চিম নিরঞ্জনপুর এলাকা থেকে সাইদুল হক ওরফে আরিফ (২১) ও মহিবুল ইসলাম আসিফ (২৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইদুল হকের কাছ থেকে ৩৯ হাজার টাকা এবং একটি লোহার স্টিক জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই দিবাগত রাত প্রায় ৩টার দিকে শ্রীপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোশারফ হোসেন ফরহাদের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাড়ির কলাপসিবল গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর এবং অস্ত্রের মুখে জিম্মি করে।

এ সময় তারা চার জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের গলার চেইন, লকেট, আংটি, একটি রুপার ব্রেসলেট, ছয়টি মোবাইল ফোন এবং নগদ সাড়ে সাত লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী মোশারফ হোসেন ফরহাদ সুধারাম মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পুলিশকে জানিয়েছেন, ডাকাত দলে মোট আটজন সদস্য ছিলেন। ডাকাতির আগে তারা একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে পরিকল্পনা করেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে গিয়ে ডাকাতি সংঘটিত করেন।

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতার চারজনকে মঙ্গলবার (৪ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চুরি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ৩২টি মামলা রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: