Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ল ৯ দোকান

বেগমগন্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জামাল মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, রাতে জামাল মার্কেটের নিউ সুমন ম্যাট্রেস লেপ-তোশক কারখানা থেকে আগুনের উৎপত্তি হয়। ঘটনার সময় কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বাইরে বের হয়ে এসে প্রাণে রক্ষা পান। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের চা দোকান, মুদি দোকান, ফার্মেসিসহ মোট ৯টি দোকান ভস্মীভূত হয়।

খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাইজদী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বলেন,
“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে মোট ৯টি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও কেউ আহত হয়নি বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ল ৯ দোকান

প্রকাশিত: 07:47:52 am, Tuesday, 9 December 2025